মিয়ানমারে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৩০ সেনা নিহত।
জান্তাশাসিত মিয়ানমারে বিদ্রোহী গ্রুপের সাথে সংঘর্ষে সেনাবাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন। দেশটির মান্দালাই শহরের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগাইং অঞ্চলে এই সংঘর্ষ হয়। বার্তা সংস্থা এএনআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাবতী নদীর তীরে অবস্থিত সাগাইং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করার পর বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৩০ জন বার্মিজ সেনা নিহত হয়েছেন। পিডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, এই সংঘর্ষের সময় পেল শহরের বাইরে মিয়ানমারের সামরিক বাহিনীর কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। সেসময় একজন কমান্ডারসহ সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত হন। ওই মুখপাত্র আরও জানান, রোববার (১০ অক্টোবর) থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর ওই কনভয়ের অপেক্ষায় ছিলাম আমরা। কারণ সরকারি বাহিনীর একজন সিনিয়র কমান্ডার (অভিযান চালাতে) এদিকে আসার কথা বলেছিলেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 