ফের হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা নিশ্চিত হতে তাকে দুই-একদিন সেখানে থাকতে হবে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার গুলশানের বাসা ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান খালেদা। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। খালেদার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বেশ কিছু দিন ধরে অসুস্থ বোধ করছেন বেগম জিয়া। তার শরীরে জ্বর আছে। এভারকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রীর চেকআপ করেন। পরে তার শারীরিক অবস্থা নিশ্চিত হতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতি মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদাকে কারাগারে পাঠান আদালত। তবে করোনা পরিস্থিতিতে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘মানবিক বিবেচনায়’ গত বছর ২৫ মার্চ তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার। ৭৬ বছর বয়সী খালেদা বহু দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। গুলশানের বাসা ফিরোজায় অবস্থানকালে গত এপ্রিলে তিনি করোনা আক্রান্ত হন। ওই সময় প্রায় দুই মাস বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে কাটান।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 