অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী।
হবিগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী আল আমিন পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুর দেড়টায় সুমনা আক্তার (২১) নামে ওই গৃহবধূর মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছিল। তিনি জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া-নোয়াগাঁও গ্রামের আল আমিনের স্ত্রী ও একই উপজেলার আউয়াল মহল গ্রামের মধু মিয়ার মেয়ে। মৃত গৃহবধূর পাশে থাকা তার ছোট বোন নাসরিন আক্তার বলেন, সোমবার দিবাগত রাতে সুমনার স্বামী মোবাইলে কল দিয়ে বাবার বাড়িতে জানান সুমনা মারা গেছেন। পরে সকালে জেলা সদর হাসপাতালে মরদেহটি রেখে তিনি ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান। তিনি আরও জানান, ২০১৫ সালে আল আমিনের সঙ্গে সুমনার বিয়ে হয়। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান রয়েছে। সুমনা অন্তঃসত্ত্বা ছিলেন। সম্প্রতি স্বামীর বাড়ি থেকে তার কাছে যৌতুক চাওয়া হয়। কিন্তু যৌতুক না দেওয়ায় সুমনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 