স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের কারাদণ্ড।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে মিয়াদ মিয়া (২৫) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিয়াদ মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের গউস মিয়ার ছেলে। সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। জানা গেছে, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা নতুন ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন মিয়াদ মিয়া। সোমবার ওই স্কুলের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে এ বখাটে। বিষয়টি শিক্ষকরা জানলে উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 