৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক।
লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। গত বুধবার (৬ অক্টোবর) ক্লাস চলাকালে উপজেলার হামছাদী কাজির দিঘির পাড় আলিম মাদরাসার দশম শ্রেণির ছয় ছাত্রের চুল কেটে দেয় শিক্ষক মঞ্জুরুল কবির।পরে শিক্ষার্থীরা লজ্জায় ক্লাস না করেই মাদরাসা থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় ছাত্র ও অভিভাকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার একটি ভিডিও শুক্রবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 