Sobujbangla.com | চট্টগ্রামে ১০ কোটি টাকার আইসসহ গ্রেফতার ২
News Head

চট্টগ্রামে ১০ কোটি টাকার আইসসহ গ্রেফতার ২

  |  ২০:০৩, অক্টোবর ০৮, ২০২১

চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। শুক্রবার (৮ অক্টোবর) ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার তে-মোহুনী এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেমোহুনী এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। আটককৃতদের একজন রোহিঙ্গা যুবক বলেও জানায় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ