Sobujbangla.com | বাংলাদেশ ভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত: প্রধানমন্ত্রী।
News Head

বাংলাদেশ ভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত: প্রধানমন্ত্রী।

  |  ২১:২০, অক্টোবর ০৪, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ ভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত। সোমবার (৪ অক্টোবর) বিকেলে গণভবনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রায়ই দেখি, কোনো মহামারি দেখা দিলে এক শ্রেণির মানুষ আর্থিক লাভ লোকসানের দিকে বেশি তাকায়, সাধারণ মানুষের দিকে তত দেখে না। এটা কেবল আমাদের দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও লক্ষ্য করা যায়। তাই এবারের জাতিসংঘ ভাষণে ভ্যাকসিনকে আমি সার্বজনীন করার আহ্বান জানিয়েছি। শুধু তাই নয়, আমি বলেছি-বাংলাদেশ ভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত। শেখ হাসিনা বলেন, ‘আমি ইতোমধ্যে ১০ একর জায়গা নিয়ে রেখেছি। সার্বিক ব্যবস্থা নিচ্ছি। আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে ভ্যাকসিনবিষয়ক আন্তর্জাতিক জোট (গাভি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে আলোচনা করেছে। আমরা ফর্মূলা চেয়েছি। বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে করোনাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বিশ্বের অনেক উন্নত দেশও যা পারেনি। এজন্য দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কারণ, যখন যে আহ্বান জানিয়েছি, তারা পালন করেছে। সবাই টিকা নিতে আগ্রহ দেখিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ