Sobujbangla.com | এসপিসি ওয়ার্ল্ডের এমডি স্ত্রীসহ কারাগারে।
News Head

এসপিসি ওয়ার্ল্ডের এমডি স্ত্রীসহ কারাগারে।

  |  ২১:১০, অক্টোবর ০৪, ২০২১

অর্থ পাচারের মামলায় ই-কমার্স কোম্পানি ‘এসপিসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন (৩১) ও তার স্ত্রী পরিচালক শারমিন আক্তারকে (২৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কলাবাগান থানায় দায়ের করা অর্থ পাচার আইনের মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সোহানূর রহমান। আইনজীবী কামরুজ্জামান চৌধুরী আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত হোসেন জানান। এর আগে রোববার রাতে রাজধানীর রমনা থানার বেইলি রোড থেকে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আল আমিন এবং তার স্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে একটি সাদা রঙের এক্সিট ফিল্টার প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ