Sobujbangla.com | দুই গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জন গ্রেপ্তার।
News Head

দুই গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জন গ্রেপ্তার।

  |  ১৯:৫৩, অক্টোবর ০৩, ২০২১

জয়পুরহাটের কালাইয়ে ও পাঁচবিবিতে পৃথক ঘটনায় দুই গৃহবধূকে ধর্ষণের পৃথক মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রোববার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, প্রায় দুই বছর আগে জয়পুরহাটের কালাই উপজেলার আওড়া গ্রামে এক গৃহবধূর সঙ্গে প্রতিবেশী রাফিউল (২৬) হকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  এরপর গেল ৭ আগস্ট ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার রাতে মামলা করলে পুলিশ রাতেই রাফিউলকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। এদিকে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লকনাহার গ্রামে বিয়ের প্রলোভনে আপন বড় ভাইয়ের বউকে ধর্ষণের অভিযোগ ওঠেছে  দেবরসহ দুইজনের বিরুদ্ধে। এ ঘটনায় ২ অক্টোবর শনিবার ধর্ষনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে পাঁচবিবি মামলা করলে পুলিশ রাতেই দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার লকনাহার গ্রামের মৃত খাজের আলীর ছেলে করিম হোসেন দুদু (৬০) ও আ. ওয়াহেদের ছেলে সাব্বির হোসেন (২৭)। মামলার এজাহার সূত্রে জানাযায়, প্রায় দুই বছর আগে ওই গৃহবধূর স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই গৃহবধূ বাড়িতে একাই থাকতো। এক পযার্য়ে গত (৩ মার্চ) রাতে দেবর দুদু নাতী সাব্বিরের সহযোগিতায় ওই গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে বিভিন্ন স্থানে ধর্ষনের পর অন্তঃসত্বা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ