বৃহত্তর ফরিদপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী।
প্রকাশিত হয়েছে | ২১:২৫, অক্টোবর ০১, ২০২১
বৃহত্তর ফরিদপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) হামীম গ্রুপের সৌজন্যে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে ফরিদপুরের দুই কৃতী সন্তান অতিরিক্ত সচিব মো. রেজাউল হায়দার এবং অধ্যাপক ডা. তাবাসসুম পারভীনকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ফরিদপুরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। এসময় অঞ্চলটির বিভিন্ন ঐতিহ্যের কথা তুল ধরেন তারা। বৃহত্তর ফরিদপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এ কে আজাদ বলেন, ‘এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এ সংগঠন। সমাজের জন্য আমাদের অনেক কিছু করার আছে। এ জন্য আমি ফরিদপুরে একটি ট্রাস্ট করছি। যেন সবাই সেখানে সেবা পান। ইতোমধ্যে জায়গা ঠিক করা হয়েছে।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রাজীব খান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 