নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই বাজিমাত।
১৩তম সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে শুভসূচনাই করেছে বাংলাদেশ। একইসঙ্গে মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের মধ্য দিয়েই শুভসূচনা হলো জামালদের নতুন কোচ অস্কার ব্রুজন। অভিষেকটা সত্যিকার অর্থেই রঙিন হলো স্প্যানিশ কোচের। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্রুজন বলেছিলেন, ‘আমরা ভালোভাবে শুরু করতে চাই। প্রথম ম্যাচে জয় মানে আত্মবিশ্বাস নিয়ে শুরু করা পরের ম্যাচে।’ যেমনটা বলা, ঠিক তেমনটাই করে দেখালো ব্রুজেনের শীষ্যরা। শ্রীলঙ্কাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়ে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছেড়েছে জাময়াল ভুঁইয়ারা। একমাত্র গোলদাতা হলেন তপু বর্মণ। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট অতিবাহিত না হতেই পেনাল্টি পেয়ে যায় অস্কার ব্রুজনের শিষ্যরা। আর তা থেকেই দলকে এগিয়ে নেন তপু বর্মণ। বাংলাদেশী সমর্থকের উপস্থিতিতে মালের স্টেডিয়ামটিই যেন এখ খন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল এদিন। লাল সবুজের সমর্থনে এ সময় বিপুল সংখ্যক বাংলাদেশী স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে মালদ্বীপের স্টেডিয়াম। দর্শকদের ওই সমর্থন ব্যর্থ হতে দেয়নি জামাল ভুঁইয়ার দল। জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 