হবিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু।
প্রকাশিত হয়েছে | ২০:৫৬, অক্টোবর ০১, ২০২১
হবিগঞ্জের লাখাইয়ে বিলে পাহাড়া দিতে গিয়ে বজ্রপাতে উছামেদ মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত উছামেদ মিয়া মিরপুর গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর গ্রামের পার্শ্ববর্তী একটি হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, উছামেদ মিয়া নামে ওই ব্যক্তি পেশায় একজন বিলের পাহাড়াদার। সে দীর্ঘদিন যাবত পাহাড়াদারের কাজ করে আসছে। এরই প্রেক্ষিতে বৈরি আবহাওয়ার মধ্যেও সে প্রতিদিনের ন্যায় বিলে পাহাড়া দিচ্ছিল। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 