ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১২ তরুণী।
ভারতে ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে ১২ জন তরুণী। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা তরুণীরা হলো- খুলনার আছমা খাতুন (২৫) ও নার্গিস খাতুন (২৪), যশোরের মাহফুজা খাতুন (২৩) ও শরিফা খাতুন (২৫), সাতক্ষীরার সুইটি খাতুন (২৪), ঝিনাইদহের নাজমা বেগম (২৩), নাটোরের মুক্তি খাতুন (২৪), কুমিল্লার সেলিনা খাতুন (২৬), বরিশালের শায়লা পারভিন (২৪), ঢাকার মিতু বেগম (২৫) ও শিরিনা খাতুন (২৪) এবং নরসিংদীর সুমি খাতুন (২৫)। ‘জাতীয় মহিলা আইনজীবি সমিতি’ ও ‘জাষ্টিস এন্ড কেয়ার’ নামের দু‘টি এনজিও সংস্থা তাদের গ্রহণ করার জন্য বেনাপোল এসেছেন। বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, ‘ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বৃহস্পতিবার বিকেলের দিকে ১২ জন তরুণী দেশে ফিরে এসেছে। এদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।’ সেখান থেকে বেসরকারি দুটি এনজিও সংস্থা তাদের নিয়ে যাবে বলে জানান ওসি। ফেরত আসা খুলনার আছমা খাতুন বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যেমে গত ৩ বছর আগে ভারতের হায়দ্রাবাদে যাই। সেখানে বাসা বাড়ির কাজ করার সময় সেদেশের পুলিশ আটক করে জেলখানায় পাঠায়। পরে জেল থেকে ‘প্রজ্জলা’ নামে ভারতীয় একটি বেসরকারি এনজিও সংস্থা ছাড়িয়ে এনে তাদের নিজেদের শেল্টার হোমে রাখে। জাতীয় মহিলা আইনজীবি সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, এরা বিভিন্ন সময়ে দালালদের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় পাচার হয়। এরপর সেখানে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হয়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায়ে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত আসে। জাষ্টিস এন্ড কেয়ার-এর সমন্বয়কারী রোকেয়া পারভিন বলেন, ফেরত আসাদের ইমিগ্রেশন ও থানার আনুষ্ঠানিকতা শেষে আমরা যশোর নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখব। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে কেউ যদি আইনি সহায়তা চায় তাহলে তাদের সে সহায়তাও দেওয়া হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 