ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় নিহত ২
প্রকাশিত হয়েছে | ২০:৩৭, সেপ্টেম্বর ২৬, ২০২১
ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কামরুল ইসলাম (ট্রাক চালক) ও খুলনার ইদ্রিস আলী (হেলপার)। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ (তামাবিল) এর নিকট হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে উপজেলার দয়ামীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক জানান, রাস্তার পাশে ট্রাক থামিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন চালক ও হেলপার। সে সময় পেছন থেকে আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান। এদিকে দুর্ঘটনার পর ট্রাক রেখে ঐ ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 