Sobujbangla.com | নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী।
News Head

নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

  |  ১৯:৫৪, সেপ্টেম্বর ২৫, ২০২১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে পৌঁছেছেন।  এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী নিউইয়র্ক ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে। বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ