দুর্গোৎসবে ভারতে যাবে দুই হাজার টন ইলিশ।
ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ টন রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সর্বোচ্চ ৪২ টন করে ভারতে ইলিশ সরবরাহ করতে পারবে দেশের ৫২টি প্রতিষ্ঠান। এ নিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানগুলোকে শর্তসাপেক্ষে রপ্তানির এই অনুমোদন দিয়ে চিঠি পাঠানো হয়।
এই দুর্গোৎসবে ভারতের বাঙালিদের রূপালী ইলিশের স্বাদ দিতেই আগের মতো এবারো রপ্তানি নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করেছে বাংলাদেশ সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার ওই চিঠিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ (৪০ টন করে) ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হলো।
এতে আরও বলা হয়, এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে; এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না।
অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না উল্লেখ করে রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 