Sobujbangla.com | বাংলাদেশ চাইলে নির্বাচনে সহায়তা দেবে জাতিসংঘ।
News Head

বাংলাদেশ চাইলে নির্বাচনে সহায়তা দেবে জাতিসংঘ।

  |  ২০:০৪, সেপ্টেম্বর ১৯, ২০২১

বাংলাদেশ চাইলে জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে আগ্রহী জাতিসংঘ। ডিক্যাবের এক আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান সংস্থাটির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। আন্তর্জাতিক মনোযোগ আফগানিস্তানের দিকে থাকায় রোহিঙ্গা ইস্যু চ্যালেঞ্জর মুখে পড়েছে বলেও মনে করছেন তিনি। আর ডিজিটাল নিরাপত্তা আইন প্রশ্নে বলছেন, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। জাতীয় নির্বাচন নিয়ে এরই মধ্যে বাগযুদ্ধে দেশের বড় রাজনৈতিক দলগুলো।নির্বাচন কমিশন পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনের ভোটের দাবি বিএনপির। তবে তা নাকচ করে দিচ্ছে আওয়ামী লীগ। এ অবস্থায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় জাতিসংঘ। মিয়া সেপ্পো আবাসিক বলেন, জাতিসংঘ কোনো দেশের নির্বাচনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। তবে কোনো দেশের সরকার নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা চাইলে জাতিসংঘ তা দিয়ে থাকে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সরকার জাতিসংঘের কোনো সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতা দিতে রাজি আছি। আর রোহিঙ্গা প্রশ্নে মিয়া সেপ্পোর মত, এ সংকট শুধু মানবিক নয়, রাজনৈতিকও।নিরাপত্তা পরিষদের সদস্যরা মতৈক্যে আসতে না পারায় এর সুরাহা হচ্ছে না। তিনি বলেন, রোহিঙ্গা্ প্রসঙ্গটি বাংলাদেশকেই বিশ্বসম্প্রদায়ের নজরে রাখতে হবে। সাধারণ পরিষদে মূল গুরুত্ব মিয়ানমার না আফগানিস্তানে থাকবে তা এখনো চূড়ান্ত করেনি জাতিসংঘ। রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা প্রশ্নে বিশ্বব্যাংকের প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এছাড়া, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও এর অপব্যবহার বন্ধে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলেও জানিয়েছেন জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধি।

এ বিভাগের অন্যান্য সংবাদ