শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০
সুনামগঞ্জের শান্তিগঞ্জে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। রোববার উপজেলার নোয়াখালির দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীদের বের করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন অন্তত ৩০ জন যাত্রী। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বাসে থাকা যাত্রী মনোয়ার আহমদ হিমেল বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরের খাদে পড়ে ডুবে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহত যাত্রী ও বাস উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার পর রাস্তায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 