Sobujbangla.com | গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত।
News Head

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত।

  |  ২০:০১, সেপ্টেম্বর ১৮, ২০২১

গোলাপগঞ্জে কার-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ দাদা-নাতি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আহতরা হলেন- একই উপজেলার জলঢুপ গ্রামের পাথনুশপাড়া গ্রামের হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা কার ও মাল বুঝাই পিকআপ ভ্যান কানাইঘাট যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে আসলে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ভিতর থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে নিহত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২ জন নিহত হয়েছেন আর ৪ জন আহত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ