বিমানবন্দরে এখনও বসেনি পিসিআর ল্যাব, দ্রুত বসানোর আশ্বাস।
দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর আশ্বাস দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। জানান, ল্যাব বসাতে যেসব প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে তাদের যাচাই-বাছাই চলছে। বাংলাদেশ থেকে কেউ সংযুক্ত আরব আমিরাত যেতে চাইলে তাকে দুটো টেস্ট করার নিয়ম বেঁধে দিয়েছে দেশটির সরকার। একটি টেস্ট যাত্রার ৪৮ ঘণ্টা আগে আরেকটি ছয় ঘণ্টা। দ্বিতীয় টেস্টটি করাতে হবে বিমানবন্দর থেকে। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় আটকা পড়েছেন বহু প্রবাসী। এদের অনেকেই প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান ভবনে বিক্ষোভ করেছেন। তারা বলছেন নেপাল, শ্রীলঙ্কা, উগান্ডার মতো দেশ বিমানবন্দরে ল্যাব স্থাপন করতে পারলে বাংলাদেশ এখনও কেন পারছে না। বিক্ষোভকারীদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ বা শেষের পথে কিন্তু টেস্ট জটিলতায় কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না। প্রবাসীকল্যাণ ভবনে বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সাতটি প্রতিষ্ঠান ল্যাব বসানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশের পরও নিয়োগ না পাওয়ায় বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। টেকনোলজিস্ট নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার সাত মাস পেরিয়েছে। এই লম্বা সময়েও ফলাফল না পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের গড়িমসিকে দায়ী করেন তারা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 