Sobujbangla.com | তরুণীকে আটকে রেখে দেহ ব্যবসা করান চাচা ও ফুফা-ফুফু।
News Head

তরুণীকে আটকে রেখে দেহ ব্যবসা করান চাচা ও ফুফা-ফুফু।

  |  ১৫:৩৬, সেপ্টেম্বর ১৪, ২০২১

চাকরির প্রলোভনে তরুণীকে নিয়ে আসা হয় ঢাকায়। ৮ মাস আটকে রেখে বাধ্য করা হয় দেহ ব্যবসায়। এমন অভিযোগ খোদ আপন চাচা ও ফুফা-ফুফুর বিরুদ্ধে। গত বছরের মাঝামাঝি বিয়ে হয় এক তরুণীর। দুমাসের মাথায় ভেঙে যায় ঘর। এরপর কষ্টে দিন কাটছিলো ট্রলার চালক বাবার টানাটানির সংসারে। এই অসহায়ত্বের সুযোগ নেন তার ফুফু নুপুর বেগম ও চাচা সোহেল খান। চাকরি দেয়ার কথা বলে বরিশাল থেকে নিয়ে যান ঢাকায়। তবে সুন্দর জীবনের বদলে তাকে সইতে হয় নির্যাতন। ভুক্তভোগী জানান, শনির আখড়া, জুরাইনসহ বিভিন্ন স্থানে ৮ মাস আটকে রেখে বাধ্য করা হয় দেহ ব্যবসায়। একপর্যায়ে তাকে দুই লাখ টাকায় বিক্রির কথা উঠলে কাজের লোকের সহায়তায় পালিয়ে যান। এখন নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছে চক্রের সদস্যরা। জড়িতদের গ্রেপ্তার ও বিচার চান মা-বাবা। জিম্মিদশা থেকে পালিয়ে বন্দর থানায় চাচা, ফুফু ও ফুফার নামে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। এমন আরও অনেক তরুণীকে আটকে রেখে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ চক্রটির বিরুদ্ধে।

এ বিভাগের অন্যান্য সংবাদ