চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন বাতিল।
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন বাতিল করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) চেম্বার জজ আদালত তাদের জামিন আবেদন বাতিল করেছেন। যাদের জামিন বাতিল করা হয়েছে তারা হলেন, উত্তরের আহ্বায়ক আব্দুস সালম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক। গত ১৭ আগস্ট বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে বিএনপি কর্মী-সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চন্দ্রিমা উদ্যান এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ইট পাটকেল নিক্ষেপ করে কর্মী-সমর্থকরা। সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৭ জনের নামে মামলা করে। এর কয়েকদিনের মাথায় উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা। বিএনপি নেতাদের আইনজীবীরা জানান, এ বিষয়ে আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) আবারও আদালতের দারস্থ হবেন তারা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 