সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে।
চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ করোনার টিকা আসছে দেশে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকার চালান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এ তথ্য। হুয়ালং ইয়ান জানিয়েছেন, এদিন সকালে সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ৫৪ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। এর আগে গত ১২ মে প্রথমবারের মতো বাংলাদেশে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা আসে। তবে সেই টিকাগুলো বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছিল চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন ৬ লাখ ডোজ। সর্বশেষ ১৩ আগস্ট আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেয় চীন। অর্থাৎ চীন বাংলাদেশকে ২১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দেয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 