Sobujbangla.com | অবশেষে স্থগিত হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ।
News Head

অবশেষে স্থগিত হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ।

  |  ২০:৪১, সেপ্টেম্বর ০৫, ২০২১

ফুটবল দেখল স্মরণীয় এক ঘটনা। আন্তর্জাতিক ম্যাচের পাঁচ মিনিট পার হওয়ার পরও কোয়ারেন্টাইন জটিলতার কারণে বন্ধ হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি চটেছেন। ম্যাচের মাঝপথে খেলা বন্ধ করায় ক্ষুব্ধ তিনি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় স্ক্যালোনি বলেছেন, ‘এই চার ফুটবলারকে কেন হোটেল থেকে তুলে নেওয়া হলো না। গত তিনদিন ধরেই ব্রাজিলে আছে আর্জেন্টিনা ফুটবল দল। এই সময়ে তারা করেছে অনুশীলনও। কিন্তু ম্যাচ শুরুর পর কেন হঠাৎ ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা তৎপর হলেন সেটা বুঝতে পারছেন না আর্জেন্টিনা কোচ। ‘কেউ আমাদের কিছু জানায়নি বলেও দাবি তার।

এ বিভাগের অন্যান্য সংবাদ