কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩
প্রকাশিত হয়েছে | ২০:০২, সেপ্টেম্বর ০৫, ২০২১
সিলেট-কুলাউড়ার ভাটেরায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেললাইনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেন রেলক্রসিংয়ের চেষ্টাকালে মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান মোবাইল বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে চিকিৎসার জন্য আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 