Sobujbangla.com | নওগাঁয় অস্ত্র-মাদকসহ যুবক গ্রেপ্তার।
News Head

নওগাঁয় অস্ত্র-মাদকসহ যুবক গ্রেপ্তার।

  |  ২০:৪৬, সেপ্টেম্বর ০১, ২০২১

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদক ও বিদেশী অস্ত্রসহ আব্দুল গাফফার নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাাঁ-পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ডিবি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আব্দুল গাফফার একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে নওগাঁর জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে মাদক চোরাচালান ও ব্যবসার অভিযোগে ১৩টি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল বদলগাছী উপজেলার খাঁ-পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল গাফফারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ছাড়া মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়।
নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন বলেন, অস্ত্র ও মাদকসহ আটকের পর চোরাচালান ও অস্ত্র আইনে বদলগাছী থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাফফারকে দুপুরে আদালতে নেয়া হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে  অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ