Sobujbangla.com | জিয়ার কবর ইস্যুতে রাজনৈতিক উত্তাপ এবার সুপ্রিমকোর্টে।
News Head

জিয়ার কবর ইস্যুতে রাজনৈতিক উত্তাপ এবার সুপ্রিমকোর্টে।

  |  ২১:০৯, আগস্ট ২৯, ২০২১

জিয়ার কবর ঘিরে গেলো কদিন ধরেই উত্তপ্ত রাজনীতির ময়দান। সরকার প্রধানের সাম্প্রতিক বক্তব্যের পর এখন সবার নজর জিয়াউর রহমানের কবর চন্দ্রিমায় থাকবে কিনা সেদিকে? সেই উত্তাপ এবার পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে। রোববার (২৯ আগস্ট) পাল্টাপাল্টি মিছিল ও সংবাদ সম্মেলনে করে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রায় ঘণ্টাখানেক পাল্টাপাল্টি মিছিল আর স্লোগান দেয় দুই পক্ষই। জিয়ার কবর সরানোর উদ্যোগ রাজনীতির পাশাপাশি আইনিভাবে মোকাবেলার কথা জানান বার সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। এদিকে, আওয়ামীপন্থি আইনজীবীরা বলছেন, বার সম্পাদকের বক্তব্য একান্তই ব্যক্তিগত।  এটা বারের বক্তব্য নয়। আর এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। পরে এ নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আহ্বান জানান, সুপ্রিমকোর্ট বারের পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখার। এদিকে, সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের কবরসহ সব অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। এসব অবৈধ স্থাপনা অপসারণে স্পিকারের প্রতি আহবানও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ