Sobujbangla.com | খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে।
News Head

খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে।

  |  ১৫:০৩, আগস্ট ২৮, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে, বললেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে ল রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই’র যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। খালেদা জিয়ার বিদেশ যেতে হলে আবার কারাগারে যেতে হবে। কারণ যে আবেদনে সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে ওই একই আবেদনে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারবে না সরকার। সেই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। ল রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, ল রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ