কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১৩
প্রকাশিত হয়েছে | ১৭:০৮, আগস্ট ২৬, ২০২১
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ভয়বহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহতের খবর জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অন্তত দুই আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটালে হতাহতের এই ঘটনা ঘটে।
তালেবানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতা হিসেবে বন্ধ করে দেয়া তিনটি গেটের একটি অ্যাবে গেট। দেশ ছাড়তে মরিয়া আফগানরা সেখানে অবস্থান করছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 