সিফাতকে পুলিশের পক্ষে সাক্ষ্য দিতে চাপ দেয়া হয়।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার পর সিফাতকে পুলিশের পক্ষে সাক্ষ্য দিতে চাপ দেয়া হয়, তা না হলে দুর্ভোগ পোহাতে হবে বলেও ওসি প্রদীপসহ আসামিরা হুমকি দেন।
বুধবার (২৫ আগস্ট) সিনহা হত্যা মামলার সাক্ষ্য দিতে এসে আদালতে এ কথা বলেন, মামলার দ্বিতীয় সাক্ষী ও ঘটনার সময় সিনহার সঙ্গী সিফাত।
কাঠগড়ায় বসে প্রদীপ কুমার দাশের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, আদালতে দায়িত্ব অবহেলার কারণে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
টানা তিনদিন সাক্ষ্যগ্রহণের পর পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ঠিক করেন কক্সবাজারের জেলা জজ।
এর আগের দুই দিন মামলার বাদি ও প্রথম সাক্ষী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য ও জেরা হয়। এসময় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। মামলায় মোট সাক্ষী ৮৩ জন।
গত বছর ৩১ জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 