কর্মস্থলে না গিয়েও বেতন পাবেন আফগান নারীরা: তালেবান।
সাময়িকভাবে আফগান নাগরিকদের কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান। কাজে না গেলেও বাড়িতে বসেই বেতন দেওয়া হবে এবং চাকরি থেকেও বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে নারীদের এখন বাড়িতে থাকা উচিত। নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া ঠিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ’ তিনি আরও বলেন, ‘নারীদের চাকরি থেকে বাদ দেওয়া হবে না এবং তাদের বেতন পরিশোধ করা হবে। ’ বিবিসির কাছে ইতিমধ্য কয়েকজন নারী তাদের চাকরি নিয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন। বর্ণনা করেছেন তাদের কর্মস্থলে উপস্থিতির বিষয়টিও। কেউ কেউ বলছেন তাদের (নারীদের) চাকরির পরিবর্তে পুরুষ আত্মীয়রা চাকরি করতে চান। এছাড়াও যেসব আফগান নাগরিক দেশ ছাড়ার আশায় কাবুল বিমানবন্দরের বাহিরে ভিড় করছে তাদেরকে আর বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 