Sobujbangla.com | এসএমএস ছাড়াই মিলবে আস্ট্রাজেনেকার টিকা।
News Head

এসএমএস ছাড়াই মিলবে আস্ট্রাজেনেকার টিকা।

  |  ২১:৩১, আগস্ট ২৪, ২০২১

সিলেট সিটি কর্পোরেশনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে এতদিন টিকা গ্রহীতাদের বাধ্যবাদকতায় ছিল এসএমএস পাওয়ার বিষয়টি। তবে এখন থেকে অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিতে কোন এসএমএস লাগবে না। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, যারা ইতোমধ্যে আস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন অথচ দ্বিতীয় ডোজ নেননি তাদেরকে শীঘ্রই দ্বিতীয় ডোজ নিতে অনুরোধ করা যাচ্ছে। ওই টিকার জন্য মোবাইলে এসএমএস না গেলেও সিটি কর্পোরেশনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী কেন্দ্রে গিয়ে নেওয়া যাবে টিকা। পূর্বে বাদ পড়া সবাই যত দ্রুত সম্ভব ওই টিকা নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এর আগে গত ১০ আগস্ট থেকে নগর ভবনের নিচতলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকাদান। সিসিকের দুটি টিকা কেন্দ্রের রেজিস্ট্রেশনকারী নাগরিকদেরকেই ওই টিকা দেয়া হয়। নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে দুটি বুথে প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকাদান চলবে। উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি চলমান টিকার কার্যক্রম অব্যাহত থাকবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ২য় ডোজের জন্য অপেক্ষমান তালিকায় রয়েছেন প্রায় ১৪ হাজার টিকা প্রত্যাশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ