Sobujbangla.com | সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২
News Head

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২

  |  ১৬:৩০, আগস্ট ২৩, ২০২১

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। নিহতরা দুজন হলেন– মধ্যনগর ইউনিয়নের দুগনই গ্রামের মওলিব আলীর ছেলে সাজনুর (৩৫) এবং ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮)। সোমবার সন্ধ্যায় উপজেলার কাইলানী হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুগনই গ্রামের পাশে কাইলানী হাওরে ওই দুজন জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে তারা নৌকার মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের জেলেরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মধ্যনগর থানার ওসি নির্মল দেব এ তথ্য নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ