Sobujbangla.com | আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত এ সপ্তাহেই।
News Head

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত এ সপ্তাহেই।

  |  ২১:৩৫, আগস্ট ২২, ২০২১

আফগানিস্তানের ক্ষমতার পালাবদলের সাথে সাথে বেশির ভাগ দেশই নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে নিরাপদে। চেষ্টা করছে বাংলাদেশও।
দেশটিতে বর্তমানে অবস্থান করছেন ২৭ বাংলাদেশি। তাদের ফেরত আনার প্রক্রিয়ায় নিকটস্থ দেশ তাজাকিস্তান থেকে বাংলাদেশি রাষ্ট্রদূত যোগযোগ রাখছেন।
রোববার (২২ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আগামী সপ্তাহের মধ্যেই ফেরত আনা চেষ্টা চলছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, সবকিছু স্বাভাবিক হলে আফগানিস্তানে হয়তো পুনরায় দূতাবাস খুলতে পারে বাংলাদেশ।
তবে আপাতত সবকিছুই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা।
আফগানিস্তানে শান্ত হচ্ছে পরিস্থিতি। সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে ফিরেছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে প্রবেশের নীতিমালা জারি করেছে তালেবান। যদিও ভিড় সামলাতে লাঠিচার্জ আর হুড়োহুড়িতে প্রাণ গেছে ৭ জনের। 
এদিকে ২০ প্রদেশের সাবেক গভর্নর ও প্রশাসনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে তালেবান। শরণার্থীর ছদ্মবেশে জঙ্গিরা ঢুকে পড়তে পারে মধ্য এশিয়ার দেশগুলোতে। এমন শঙ্কা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ