কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত।
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মনোয়ার ৫নং সদর ইউনিয়নের বাল্লারপার গ্রামের মুসলিম মিয়ার পুত্র। সে লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং কাজ করছিলো। রোববার সকাল সাড়ে ১০টায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকে ওয়েল্ডিং মিস্ত্রি মনোয়ার হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়দ্বীপ পাল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনলে মৃত ঘোষণা করা হয়। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) সাকিব মোল্লা বলেন, একটি ঘরের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 