মাদক অভিযানে ধরা পড়লেন ১০ ধনীর দুলাল।
রাজধানীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছেন ১০ ধনীর দুলাল। তাদের কাছে মিলেছে আধা কেজি ক্রিস্টাল মেথ বা আইস। যা ইয়াবার চেয়ে অন্তত ২০ গুণ শক্তিশালী। কেউ গার্মেন্টস ব্যবসায়ী, কেউ সদ্য বিশ্ববিদ্যালয় পেরুনো। কেউ আবার পড়াশোনা শেষ করেছেন মালয়েশিয়া থেকে। আর্থিক সক্ষমতায় সবাই উচ্চবিত্ত। কিন্তু নেশার রাজ্যে ডুবে কেবল মাদকসেবীই নন; জড়িয়েছেন ব্যবসায়ও। একটি ফোন নাম্বারের সূত্র ধরে গোয়েন্দা তৎপরতা চালায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সন্ধান মেলে ক্রিস্টাল মেথ বা আইস নামে ভয়ংকর মাদক ব্যবসায় জড়িত চক্রের। প্রথমেই অভিযান চলে উত্তরায়, সেখান থেকে বনানী, বারিধারা, বনশ্রীতে; একে একে ধরা পড়েন দুই নারীসহ ১০ জন। শনিবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জানান, সহজে বহনযোগ্য হওয়ায় বাড়ছে আইসের বেচাকেনা। তবে ধরা পড়া মাদকের উৎস সম্পর্কে কিছু জানাতে পারেনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তারা। জানা যায়নি, ব্যবসার প্রক্রিয়া কিংবা ক্রেতার হদিস।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 