সুনামগঞ্জে বেপরোয়া গতির বাস খাদে, আহত ১০
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। শনিবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী দেবের গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রীবাহী একটি বাস দিরাই যাচ্ছিল। পথে গাগলী দেবের গ্রাম এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী নুরুল হক বলেন, সিলেট থেকে একটি বাস প্রচণ্ড গতিতে আসছিল। চোখের নিমিষেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আমরা স্থানীয়রা ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। শান্তিগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. বাবুল হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় পেয়েছি। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গন্তব্যে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা তাদের পাইনি। বাসটি জব্দ করা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 