Sobujbangla.com | সোনার বাংলা গড়েই বঙ্গবন্ধুর খুনের প্রতিশোধ: প্রধানমন্ত্রী।
News Head

সোনার বাংলা গড়েই বঙ্গবন্ধুর খুনের প্রতিশোধ: প্রধানমন্ত্রী।

  |  ২৩:০৮, আগস্ট ১৬, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমেই ১৫ আগস্টের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকাবহ দিনটি স্মরণে আওয়ামী লীগে সভায় সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু কন্যা বলেন, এজন্য প্রয়োজনে পরিবারের সদস্যদের মতো তিনিও রক্ত দিতে প্রস্তুত।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং তাদের দোসররাই বর্বর-নিষ্ঠুর এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলো। তাদের লক্ষ্যই ছিলো, বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন বেঁচে না থাকে।
সরকার প্রধান বলেন, খুনীদের বিচার হয়েছে। সেদিন বেশি দূরে নয়; যেদিন হত্যাকারীদের দোসর ও ক্ষেত্র প্রস্তুতকারীদেরও চিহ্নিত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, যারা অর্থলিপ্সু ও সম্পদের জন্য রাজনীতি করে, তারাই দুঃসময়ে আত্মসমর্পণ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ