পৌনে ২ লাখ টাকা জরিমানা করল ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে মোবাইল কোর্টে ১৩টি মামলায় ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, আজ ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ২২ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও পার্সিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ১ লাখ ১৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ডিএনসিসির ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৩টি মামলায় আদায় করা জরিমানার সর্বমোট পরিমাণ ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। তাজুল ইসলাম জানান, অভিযানের পাশাপাশি এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার পরামর্শ প্রদান করা হয় ডিএনসিসির পক্ষ থেকে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 