আপন রূপে ফিরেছে নগরী।
লকডাউন শিথিল করায় আবার চিরচেনা রূপে ফিরেছে সিলেট নগরী। সড়কে বেড়েছে যানবাহনের দাপট। সব ধরনের সরকারি-বেসরকারি অফিস-আদালত, শপিংমল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। দীর্ঘদিন পর অফিস-দোকানপাট খোলায় নগরীতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে সকাল থেকেই মানুষজনের চলাচল ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে ব্যাপক হারে। ফলে নগরের আম্বরখানা, লামাবাজার, জিন্দাবাজার, বন্দরবাজার এলাকায় যানজট দেখা দেয়। এ ছাড়া প্রতিটি সড়কের মোড়েই দেখা গেছে মানুষের জটলা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ছিল বেশি ভিড়। পাশাপাশি সারা দেশের সঙ্গে ফের ট্রেন চলাচল শুরু করে। শতভাগ যাত্রী নিয়ে সিলেট থেকে নির্ধারিত গন্তব্যে ট্রেন ছেড়ে যায়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষজন উদাসীন ছিলেন। এদিকে লকডাউন শিথিলের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে বেড়েছে যানচলাচল। নগরীতে বেড়েছে কর্মব্যস্ত মানুষের ছুটেচলা। নগরীর জিন্দাবাজার, নয়াসড়ক, কুমারপাড়াসহ বিভিন্ন১ এলাকার দোকানপাটে চলছে পুরোধমে ব্যবসা। দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি পেয়ে আনন্দিত ব্যবসায়ীরা। এছাড়াও বুধবার সকাল থেকেই পরিবহন শ্রমিকদের হাঁকডাক শুরু হয় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। সকাল থেকেই যাত্রীদের আনাগোনায় ব্যস্ত হয়ে পড়ে বাস টার্মিনাল। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লা ও স্বল্প দূরত্বের পরিবহন। লকডাউন শিথিলের দ্বিতীয় দিনেও একই চিত্র চোখে পড়ে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 