ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন।
বাংলাদেশে ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ। এমন অর্জনে মাহামুদউল্লাহ রিয়াদের দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিন ম্যাচ শেষে রাষ্ট্রপতির কার্যালয় জানায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটিতে জয় লাভ করে বাংলাদেশের সিরিজ জয়ে দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আরেক বার্তায় বলা হয়, পাঁচ ম্যাচের সিরিজের চারটিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ১২২ রানের জবাবে অস্ট্রেলিয়া থেমেছে ৬২ রানে। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 