পরীমণির সঙ্গে সাকলায়েনের সময় কাটানো নিয়ে তদন্ত কমিটি।
আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্কের ঘটনা খুঁজতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদরদপ্তর।
রোববার (০৮ আগস্ট) রাতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
পরীমণির সঙ্গে বাসায় সময় কাটানোর অভিযোগে সাকলায়েনকে ইতোমধ্যে গোয়েন্দা বিভাগের (ডিবি) সব কার্যক্রম থেকে নিবৃত করা হয়েছে।
তিন সদস্য তদন্ত কমিটির নেতৃত্বে আছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করিম। কমিটির বাকি দুই সদস্য হলেন- ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভীন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।
এর আগে গতকাল শনিবার গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত করা হয়। পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়।
পরীমণি গত জুন মাসে বোটক্লাবে নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল, সেটির তদন্তকালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিল। নিয়মিত পরীমণির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলায়েন শিথিল। মাঝে-মধ্যেই গাড়ি নিয়ে বের হতেন দুজনে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 