Sobujbangla.com | হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
News Head

হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

  |  ১৯:৫৯, আগস্ট ০৮, ২০২১

হবিগঞ্জে পুকুরে ডুবে মিনহাজ উদ্দিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মিনহাজ উদ্দিন ওই গ্রামের আনোয়ার রহমানের ছেলে। রোববার দুপুরে সদর উপজেলার আশেড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিশু মিনহাজ উদ্দিন বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরপাড়ে বসে অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ