Sobujbangla.com | মডেল পিয়াসার দুই সহযোগী মিশু-জিসান রিমান্ডে।
News Head

মডেল পিয়াসার দুই সহযোগী মিশু-জিসান রিমান্ডে।

  |  ১৭:৪৭, আগস্ট ০৫, ২০২১

মডেল মাহবুব পিয়াসার দুই সহযোগী শরফুল হাসান ওরফে মিশু হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিএমএম আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর মধ্যে মিশু হাসানকে মাদক, পর্নোগ্রাফি ও অস্ত্র আইনের মামলায় ৯ দিন ও জিসানের পর্নোগ্রাফি ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ভাটারা থানা পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে মিশুর অস্ত্র, পর্নোগ্রাফি এবং মাদক আইনের মামলায় ১০ দিন করে ৩০ দিন এবং বিশেষ ক্ষমতা এবং পর্নোগ্রাফি আইনের মামলায় জিসানের ১০দিন করে ২০দিনের রিমান্ড আবেদন করে। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। র‍্যাব জানায়, সম্প্রতি রাজধানীর গুলশান ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টির নামে মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়। এরই ধারাবাহিকতায় এই দুজনকে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ