ঘাটতি মেটাতে সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে তরল অক্সিজেন।
প্রকাশিত হয়েছে | ১৭:৪০, আগস্ট ০৫, ২০২১
দেশের চলমান অক্সিজেন ঘাটতি মেটাতে সিঙ্গাপুর থেকে প্রথমবারের মত সমুদ্র-পথে আনা হচ্ছে তরল মেডিকেল অক্সিজেন। প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় বৃদ্ধি পাচ্ছে মেডিকেল অক্সিজেনের চাহিদা। অক্সিজেনের আকাশচুম্বী এ বিশাল চাহিদার যোগান দিতে রীতিমত হিমশিম অবস্থা সরবরাহকারীদের। বিষয়টি মাথায় রেখে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল আমদানি করছে এই তরল মেডিকেল অক্সিজেন। দেশের অন্যতম বড় মেডিকেল অক্সিজেন আমদানিকারী এই প্রতিষ্ঠানটি জরুরী পরিস্থিতি সামাল দিতে ভারত থেকেও নিয়মিত তরল মেডিকেল অক্সিজেন আমদানি করছে। মহাখালীতে স্থাপিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ করছে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 