আবারও ডাচদের ডাগআউটে ফিরছেন লুই ফন গাল।
প্রকাশিত হয়েছে | ১৭:৩৬, আগস্ট ০৫, ২০২১
প্রায় সাড়ে চার বছর পর আবারও ফুটবলের ডাগআউটে ফিরছেন কোচ লুই ফন গাল। তৃতীয় মেয়াদে দ্বায়িত্ব নিচ্ছেন নেদারল্যান্ডস জাতীয় দলের। সবশেষ ইউরো আসরের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর নেদারল্যান্ডসের কোচের দ্বায়িত্ব ছাড়েন ফ্রাঙ্ক ডি বোর। আর তার স্থলাভিষিক্ত হলেন দেশটির সাবেক মিডফিল্ডার ফন গাল। আগামী কাতার বিশ্বকাপ পর্যন্ত কোচের দ্বায়িত্বে থাকবেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ডাগআউট সামলেছেন ফন গাল। সবশেষ ২০১৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বহিস্কার হওয়ার পর বিশ্রামে ছিলেন ৭০ বছর বয়সী এই কোচ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 