হবিগঞ্জে চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট।
হবিগঞ্জ সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের স্থাপন কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যেই কাজ শেষ হবে ও পরিপূর্ণভাবে হাসপাতালটিতে চালু হবে সেন্ট্রাল অক্সিজেন সেবা। বৃহস্পতিবার দুপুরে প্লান্টের স্থাপন কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে যেন প্রাণহানি না ঘটে এজন্য প্লান্টটি স্থাপন করা হচ্ছে। আগামী সাত দিনের মধ্যেই প্লান্টের স্থাপন কাজ শেষ হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোমেন উদ্দিন চৌধুরী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্ল্যান্টটি স্থাপন হচ্ছে। প্ল্যান্টে ৫ হাজার ৬৪৪ লিটার অক্সিজেন মজুদ রাখা সম্ভব। মুজদ শেষ হলেই পুনরায় গাড়ি এসে রিফিল করে দিয়ে যাবে। পরিদর্শনের সময় হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কায়সার রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোমেন উদ্দিন চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 