পরিমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার।
চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব। তাকে আটক করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পরীমণির বাসায় যায় র্যাব। অভিযান শুরুর ৩০ মিনিট আগে নিজের ফেইসবুক পেইজ থেকে লাইভে আসেন পরীমনি। তাকে উদ্ধারে পরিচিতজনদের এগিয়ে আসার আহবান জানান। শুরুতে র্যাব সদস্যদের ডাকে সাড়া না দিলেও, পরে তিনি দরজা খুলে দেন। অভিযানের বিষয়ে র্যাব জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় পরীমনির বাসায় এ অভিযান চলছে। র্যাব জানিয়েছে, পরিমনির বাসায় মাদক রয়েছে; এ অভিযোগেই অভিযান চালোনো হচ্ছে। নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে গত ১৩ জুন উত্তরা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরিমনি। প্রতিকার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরিমনি। জানান, কিছু একটা খাওয়ানো পর ধর্ষণচেষ্টা চালান তিনি, করা হয় হত্যাচেষ্টাও। এরপর সাভার থানায় ধর্ষণ চেষ্টা ও হত্যার অভিযোগে নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। পরে নাসির উদ্দিনসহ ৫ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়ায় স্বস্তিও প্রকাশ করেন অভিনেত্রী পরিমণি। নাসির উদ্দিনের করা অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 