Sobujbangla.com | বাড়ছে সুরমা ও কুশিয়ারাও পানি।
News Head

বাড়ছে সুরমা ও কুশিয়ারাও পানি।

  |  ১৩:২৫, আগস্ট ০৪, ২০২১

ভারী বৃষ্টির ফলে সিলেটের সুমরা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। একই সাথে পানি বাড়ছে ধলাই নদীরও। বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ড সিলেট থেকে এ তথ্য জানানো হয়। পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে সবশেষ ১৫ ঘণ্টায় বেড়েছে দশমিক ৩২ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে দশমিক ২০ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে দশমিক ৩৯ পয়েন্ট, শেওলা পয়েন্টে দশমিক ৩৪ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে দশমিক ৯ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে দশমিক ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে। ধলাই নদীর পানি সবশেষ ১৫ ঘণ্টায় বেড়েছে ১৪ সেন্টিমিটার আর গোয়াইনঘাটের সারি নদীর পানি ১৭ সেন্টিমিটার কমেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ