Sobujbangla.com | গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মহানগর কমিটি ভূমিকা রাখবে: ফখরুল।
News Head

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মহানগর কমিটি ভূমিকা রাখবে: ফখরুল।

  |  ১৯:০৫, আগস্ট ০৩, ২০২১

গণতন্ত্র প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ভূমিকা রাখবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগরীর নবগঠিত দুই আহ্বাবায়ক কমিটির নেতারা দেখা করতে গেলে মির্জা ফখরুল বলেন, আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটি দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে দক্ষিণে ৪৯ ও উত্তরে ৪৭ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার নতুন দুই কমিটির নেতারা মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুলের সাথে দেখা করতে গেলে তিনি আশা করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন কমিটি।
এ সময় ঢাকা মহানগর বিএনপির নতুন দুই কমিটির শীর্ষ নেতারা তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করে জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় জানান।
সবশেষ ২০১৭ সালের ১৮ এপ্রিল গঠন করা হয় বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ